
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড় কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন অভিযানের নেতৃত্ব দেওয়া ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের রিসার্চ কর্মকর্তা আশরাফ উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এর আগে ‘জঙ্গল সলিমপুরে পাহাড় কাটার ধুম’ শিরোনামে ১৮ ফেব্রুয়ারি আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। পরদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভাটিয়ারি ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা মো. নুরুল আহসান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পাহাড় কাটার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পাশাপাশি পাহাড় কেটে স্থাপনা নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন আজকের পত্রিকাকে জানান, পাহাড় কেটে স্থাপনা নির্মাণের বিষয়টি নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি তাঁদের দৃষ্টিগোচর হয়। ভাটিয়ারি ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা মো. নুরুল আহসানকে পাহাড় কাটার সত্যতা নিশ্চিতে ঘটনাস্থল পরিদর্শন করতে বলা হয়। পরিদর্শনকালে পাহাড় কাটার সত্যতা মেলায় কাজ বন্ধ রাখতেও বলা হয়। কিন্তু ওই চক্রটি পরিদর্শনের একদিন পর থেকে আবারও পাহাড় কেটে স্থাপনা নির্মাণকাজ শুরু করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন বলেন, পাহাড় কাটা বন্ধে আজ শনিবার সকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় জঙ্গল সলিমপুর ছিন্নমূল ১ নং সমাজ অন্ধ কল্যাণ সমিতির পাশে পাহাড় কেটে পাকা দেয়াল স্থাপন কাজের সত্যতা মিলে। এ কাজ করায় হজরত খাদিজাতুল কুবরা (রা.) বালিকা মাদ্রাসার পরিচালক আবদুল হকের কাছ থেকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৩ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে