কারিগরি শিক্ষাকে এগিয়ে নিলে মানবসম্পদের উন্নত হবে। একই সঙ্গে দেশের উন্নয়ন হবে বলে মন্তব্য করে সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমাদের দক্ষতা অর্জন করতে হবে। শুধু পড়ার বই নয়, এর বাইরেও অনেক বই পড়ার আছে। আমি অনেক রাজনৈতিক ব্যক্তিকে দেখেছি ব্যস্ততার মধ্যেও তাঁরা অনেক বই পড়তেন। মনের দরজা-জানালা খুলতে বই পড়তে হবে।’
আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে শিক্ষা মন্ত্রণালয়ের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচির বই হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বইকে ভালোবাসতে শিখুন। আমরা চাই শিক্ষার্থীরা প্রচুর বই পড়ুক। তাদের মনের সুস্থ বিকাশ গড়ে তুলতে হবে। বর্তমানে শিক্ষার্থীরা প্রযুক্তির মাধ্যমেও দেশ বিদেশের নামীদামি ব্যক্তির বই পড়ছে। শিক্ষার্থীরা অনেক বেশি সমাজ সচেতন। বই পর মাধ্যমে তারা তারা যোগ্য, মানবিক ও সৃজনশীল হবে।’
জাতির জনক বঙ্গবন্ধু বই পড়তে ভালোবাসতেন উল্লেখ করে দীপু মনি বলেন, ‘আমরা চাই প্রতিটি শিক্ষার্থী তাদের জ্ঞানকে কাজ লাগাক। প্রতিটি প্রতিষ্ঠানের লাইব্রেরিকে কাজে লাগাতে হবে। শিক্ষার্থীদের বই পড়ার সুযোগ করে দিতে হবে। এতে চাঁদপুরের ২৫ লাখ শিক্ষার্থী উপকারভোগী হবে। তাদের মনের জানালা খুলবে। আগের দিন নেই। হেলাফেলা করে হলেও শিক্ষার্থীদের শিখতে হবে।’
শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘যেসব শিক্ষক যৌন হয়রানি করে, তাঁরা সমাজের বিকৃত মানুষ। কেউ অপরাধ করলে কোনো শিক্ষক তাঁর পক্ষ নেবেন না। আপনাদের মধ্যে কেউ বিকৃত মনের মানুষ হলে প্রতিষ্ঠানের প্রধান বা আইন-শৃঙ্খলাবাহিনীকে জানাবেন। যৌন হয়রানির শিকার একটি শিক্ষার্থীকে সারা জীবন দায় বয়ে নিতে হবে। তাই সকলকে সচেতন হতে হবে।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের উপপরিচালক উজ্জল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, স্ট্রেনদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্ট স্কিমের সহকারী পরিচালক সাদেক আহমেদ খান।
শুভেচ্ছা বক্তব্য দেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির কো-টিম লিডার এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন। অনুষ্ঠানে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ১০০ শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৫ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১২ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
২৯ মিনিট আগে