
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে জামায়াত নেতার হামলায় উপজেলা যুবদলের কর্মী মিজানুর রহমান গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চাম্বল বাজারে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাঁশখালী থানার উপপরিদর্শক বিভাষ কুমার সাহা। তিনি জানান, বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা রয়েছেন। এলাকা পুলিশের নিয়ন্ত্রণে আছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল স্থানীয় জামায়াতের উদ্যোগে একটি মিছিল ও সমাবেশ হয়। সমাবেশ থেকে জামায়াতের নেতা-কর্মীরা স্থানীয় বিএনপির বিরুদ্ধে অশ্লীল ভাষায় গালাগালি করে বলে দাবি স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের।
ওই ঘটনার জেরে আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চাম্বল ইউনিয়নের যুব বিভাগের সভাপতি কপিল উদ্দিনের নেতৃত্বে বাঁশখালী উপজেলার যুবদল কর্মী মিজানুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত মিজানুর রহমানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাঁকে চমেক হাসপাতালে পাঠান।
চাম্বল ইউনিয়নের মৎস্যজীবী দলের যুগ্ম সম্পাদক মো. পারভেজ জানান, রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় চাম্বল বাজার এলাকায় মিজানসহ স্থানীয় বিএনপির কিছু নেতা-কর্মী অবস্থান করলে পেছন থেকে অতর্কিত চাম্বল ইউনিয়ন জামায়াত নেতা ইরান চৌধুরী, কপিল, রিপন ও রহিমের নেতৃত্বে যুবদল কর্মী মিজানের ওপর হামলা চালান। এ হামলায় মিজানুর রহমান গুরুতর আহত হয়েছেন।
এ বিষয়ে জানতে চাম্বল ইউনিয়ন যুব বিভাগের সভাপতি কপিল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে চাম্বল ইউনিয়ন জামায়াতের সাবেক সহসভাপতি ইরান চৌধুরীর বলেন, কপিলের সঙ্গে মিজানের জমি নিয়ে বিরোধ রয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। তবে তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।
বাঁশখালী থানার (ওসি) সাইফুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাম্বল এলাকায় এক যুবদলের কর্মী আহত হয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে শিগগির আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে