
চট্টগ্রামে কনটেইনারবাহী গাড়িতে করে পালানোর সময় পুলিশ কর্মকর্তাকে কোপানোর মূল অভিযুক্ত মো. শাকিলকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত ৩টা নাগাদ পতেঙ্গার আউটার রিং-রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে একটি পরিত্যক্ত ঘর থেকে দেশীয় এলজি, ৩টি কার্তুজ ও ১টি কিরিচ উদ্ধার করা হয়। এ সময় আরিফ হোসেন (৩২) নামের তাঁর এক সহযোগীকেও গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার শাকিল নগরের বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহরের দিদারুল আলমের ছেলে। তাঁর সহযোগী আরিফ ভোলা জেলা সদরের বাসিন্দা।
এর আগে ১১ আগস্ট দিবাগত রাত ১২টা নাগাদ বন্দরে ঈশান মিস্ত্রিরঘাট এলাকায় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিলের খবরে অভিযানে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ রানাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় বন্দর থানা-পুলিশ বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি দিয়ে সন্ত্রাসবিরোধী ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেন।
ওসি আফতাব উদ্দিন বলেন, ঘটনার দিন আসামি শাকিলের নেতৃত্বে মিছিল বের হয়েছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শাকিল তাঁর সহযোগীদের সহায়তায় ধারালো কিরিচ দিয়ে এসআই আবু সাঈদ রানার মাথায়, গলায়, হাতে ও পেটে কুপিয়ে গুরুতর জখম করেন। ঘটনার পরপরই পুলিশের সাঁড়াশি অভিযানে জড়িত অধিকাংশকেই গ্রেপ্তার করা হয়। গতকাল বিশ্বস্ত সূত্রের মাধ্যমে পুলিশ জানতে পারে, পুলিশের ওপর আক্রমণকারী মূল হোতা শাকিল কনটেইনারবাহী গাড়িতে করে ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পরে পতেঙ্গা সি-বিচে আউটার রিং রোড এলাকায় একটি কনটেইনারবাহী গাড়ি থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামি শাকিল চালকের সহযোগীর সিটে বসেছিলেন।
এসি জানান, শাকিলের দেওয়া তথ্যমতে, ঈশান মিস্ত্রিরঘাটে খালপাড়ে একটি টিনশেড ঘর থেকে তাঁর সহযোগী আরিফকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘরে লুকিয়ে রাখা এলজি, কার্তুজ ও কিরিচ জব্দ করা হয়। শাকিলের বিরুদ্ধে সিএমপি ও ডিএমপির বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। পুলিশকে কোপানোর ঘটনার মামলায় এ পর্যন্ত এজাহারনামীয় আসামি ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
৪৪ মিনিট আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে