
চট্টগ্রাম নগরীতে আজ রোববার সন্ধ্যা নাগাদ ঐতিহাসিক বিপ্লবী উদ্যানে সমাবেশ করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। এরপর ওই সমাবেশ শেষে জুলাই পদযাত্রা শুরু করা হবে। শনিবার এনসিপি জুলাই পদযাত্রার রোডম্যাপ কর্মসূচিতে এ তথ্য জানানো হয়েছে।
এনসিপির চট্টগ্রাম জেলা সংগঠক মো. রাফসান জানি জানিয়েছেন, আজ বিকেল সাড়ে ৫টায় বহদ্দারহাট, মুরাদপুর হয়ে বিপ্লবী উদ্যানে জমায়েত হবেন। এর আগে নগরের বহদ্দারহাটে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানানো হবে। এরপর সন্ধ্যা ৬টায় বিপ্লবী উদ্যানে মূল সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে সমাবেশ শেষে পদযাত্রা শুরু হবে।
চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরের নেতা-কর্মীদের সরাসরি বিপ্লবী উদ্যানের সমাবেশে মিছিল নিয়ে যোগদানের জন্য বলা হয়েছে।
চট্টগ্রামে পদযাত্রা কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনীম জারাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।
সারা দেশে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে শনিবার (১৯ জুলাই) থেকে চট্টগ্রাম অঞ্চলে কর্মসূচি শুরু করেছে এনসিপি। এ জন্য শুক্রবার রাতেই কেন্দ্রীয় নেতারা কক্সবাজারে এসে পৌঁছান। শনিবার সকালে প্রথমে কক্সবাজার বাস টার্মিনাল থেকে পদযাত্রা শুরু হয়। শহরের প্রধান সড়ক হয়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত মাঠে সমাবেশ করে এনসিপি। এরপর চকরিয়া উপজেলায় গিয়ে সমাবেশ করে বান্দরবানে গিয়ে কর্মসূচি পালন করেন নেতারা।
বান্দরবান থেকে রাতে চট্টগ্রাম নগরীতে ফেরেন এনসিপি নেতারা। আজ (রোববার) সকালে রাঙামাটিতে কর্মসূচি শেষ করে সরাসরি চট্টগ্রামে আসবেন এনসিপি নেতারা। চট্টগ্রামে পদযাত্রা শেষ করে রাতেই তারা ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
এর আগে কক্সবাজারে পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে বিষোদ্গারমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে চকরিয়া পৌর শহরে এনসিপির জুলাই পদযাত্রার অস্থায়ী মঞ্চ ভাঙচুর করেন বিএনপির একদল বিক্ষুব্ধ নেতা-কর্মী।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে