
রাঙামাটির কাপ্তাই লেকে আজ বুধবার তৃতীয় দিনের মতো বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের কাপ্তাই উপকেন্দ্রে অভিযান চালিয়েছে। আজ রাঙামাটি সদর উপজেলার কাপ্তাই লেকের বড়াদম দোখাইয়াপাড়া, সিলেটিপাড়া, গবাঘোনা, মাইচ্ছোঘোনা ও জীবতলী এলাকায় অভিযান চালানো হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অভিযান চলে।
মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে কাপ্তাই লেকে অবৈধভাবে মাছ শিকারের সময় ১০ হাজার বর্গফুট সুতার জাল, ১১ হাজার বর্গফুট কারেন্ট জাল ও মাছ ধরার কাজে ব্যবহৃত একটি সাধারণ কাঠের নৌকা জব্দ করা হয়েছে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন কাপ্তাই উপকেন্দ্রের উপব্যবস্থাপক জসিম উদ্দিন এই অভিযান পরিচালনা করেন। এ সময় নৌ পুলিশ সদস্য ও উপকেন্দ্রের কর্মচারীরা এই অভিযানে সহায়তা করেন।
এর আগে গত সোমবার ও গতকাল কাপ্তাই লেকের কাপ্তাই উপজেলা এবং বিলাইছড়ি উপজেলার বিভিন্ন নৌপথে অভিযান পরিচালনা করা হয়েছে।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম কাপ্তাই লেকে কার্পজাতীয় মাছের প্রজননক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ১ মে থেকে তিন মাসের জন্য মাছ আহরণ বন্ধ করেছে সরকার। এই তিন মাসের মধ্যে লেকে মাছ আহরণ করা আইনত অপরাধ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে