
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘আমরা ক্লিন বাংলাদেশ কর্মসূচি হাতে নিয়েছি। এর আওতায় চট্টগ্রাম শহরে ১০ লাখ গাছ রোপণের ঘোষণা দিয়েছি। নগরীর প্রতিটি ওয়ার্ডকে সবুজায়নের মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।’
রোববার (২৭ জুলাই) রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
ক্লিন বাংলাদেশের উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি শওকত হোসেন জনি।
মেয়র বলেন, ‘গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বাড়ায় না, এটি মানুষের জীবনের জন্য অপরিহার্য। ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে গাছ আমাদের জন্য অক্সিজেন সরবরাহ করে এবং আমাদের নিঃসৃত কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও গাছ রোপণ একটি সদকায়ে জারিয়া। যত দিন একটি গাছ থাকবে, তত দিন আল্লাহর সেজদা চলতে থাকবে এবং রোপণকারীর জন্য সওয়াব অব্যাহত থাকবে।
মেয়র বলেন, অকারণে বন উজাড়, পাহাড় কাটা বা গাছ কাটা থেকে বিরত থাকতে হবে। এ বিষয়ে কঠোর আইন প্রণয়ন এবং প্রয়োগ প্রয়োজন। কানাডার টরন্টো শহরে অনুমতি ছাড়া একটি গাছ কাটলে তিন থেকে চার লাখ টাকা জরিমানা করা হয়।
আমাদের দেশেও এ ধরনের শাস্তির বিধান থাকা জরুরি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তৈয়ব, চট্টগ্রাম সিটি করপোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন জয়।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৫ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১২ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
২৯ মিনিট আগে