
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের এক মতবিনিময় সভা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নগরীর বিভারলি হিলে রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এই মতবিনিময় সভা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম আকবর খোন্দকার বলেন, চট্টগ্রাম-৬ রাউজান আসনসহ সারা দেশে আজ থেকে বিএনপির ধানের শীষ প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দলের ভেতরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে দলীয় বার্তা পৌঁছে দেওয়া। তিনি বলেন, বিভক্তি নয়, ঐক্যই হবে রাজনৈতিকভাবে সামনে এগিয়ে যাওয়ার মূল শক্তি।
সমাবেশে উপস্থিত নেতা-কর্মীরা তাঁর বক্তব্যে একাত্মতা প্রকাশ করেন এবং দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
উক্ত মতবিনিময় সভায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসীম, রাউজান পৌরসভা বিএনপির সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খানসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে