চট্টগ্রামের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. ওয়াসিম (৩০) নামে এক হোটেল ম্যানেজারকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে শুলকবহর আব্দুল হামিদ সড়ক এলাকার বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। মেয়েটির বাবা অভিযোগ দিচ্ছেন। সেটি মামলা হিসেবে আমরা নিচ্ছি। অভিযুক্ত খাবার হোটেলের ম্যানেজারকে কাল আদালতে তোলা হবে।
মেয়েটির বাবা আজকের পত্রিকাকে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে দোকানে তার ছেলেকে রেখে নামাযের জন্য যান। তখন মেয়ে বাসা থেকে ছেলের জন্য দুপুরের খাবার আনে। পরে বাসায় যাওয়ার পথে বিসমিল্লাহ হোটেলের ম্যানেজার মো. ওয়াসিম জোর করে হোটেলে ঢুকিয়ে ধর্ষণচেষ্টা চালায়।
এ সময় খাবার হোটেলটিতে কোনো কাস্টমার ছিল না। তবে একজন কারিগর ছিল। ম্যানেজার জোর করে মেয়েকে হোটেলে ঢোকানোর সময় বিষয়টি দেখে ফেলেন এক পথচারী। তিনি মেয়েটির ভাইকে বিষয়টি বললে, আরও কয়েকজন এসে ম্যানেজারকে ধরে গণধোলাই দেন। পরে পুলিশ গিয়ে আটক করে থানায় নিয়ে আসে।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৫ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে