
দখল ও দূষণে মৃতপ্রায় এ দেশের অধিকাংশ নদ-নদী। এগুলোকে বাঁচানোর যেন কেউ নেই। তাই তো ক্ষোভে ফেটে পড়ে নদী নিজেই কখনো পাড় ভেঙে এর প্রতিশোধ নেয়, কখনোবা বন্যায় লোকালয় ভাসিয়ে দেয়। অথচ এ নদীগুলোই একসময় মায়ের মতো আগলে রেখে বাঁচিয়েছে কত জনপদ। এমন বাস্তব অবস্থার প্রেক্ষাপটে কর্ণফুলীসহ দেশের নদ-নদী রক্ষায় বৃহত্তম সামাজিক আন্দোলনের অংশ হিসেবে তিন শতাধিক সাম্পান নিয়ে অনুষ্ঠিত হলো শোভাযাত্রা।
আজ শনিবার বিকেলে কর্ণফুলী নদীতে এই শোভাযাত্রার আয়োজন করে সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা উদ্যাপন পরিষদ। আয়োজকেরা জানান, কর্ণফুলী ঘিরে ২৩টি সাম্পান সমিতির তিন শতাধিক সাম্পান এই শোভাযাত্রায় অংশ নেয়।
এর আগে সাম্পান শোভাযাত্রা উদ্বোধন করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীসহ অন্য অতিথিরা।
সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক আলীউর রহমান বলেন, বারবার হাইকোর্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও কর্ণফুলীর তীরের ২ হাজার ১৮১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে না, যা দুঃখজনক। অচিরেই অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা হলে বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।
আগামীকাল রোববার বিকেল ৪টায় কর্ণফুলী নদীতে সাম্পান খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে