
প্রচারণার প্রথম দিনে চট্টগ্রাম-৯ আসনের বৃহত্তর সুন্নি জোট-সমর্থিত প্রার্থীর গাড়িতে হামলা হয়েছে। জোটের শরিক ইসলামিক ফ্রন্টের প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের ব্যক্তিগত গাড়িতে হামলার এই অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নগরের কোতোয়ালি থানার সিরাজউদ্দৌলা রোডে এ ঘটনা ঘটে। এতে ওয়াহেদ মুরাদের ব্যবহৃত গাড়ির সামনের কাচ ভেঙে যায়।
এ বিষয়ে চেয়ার প্রতীকের প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ বলেন, ‘সুন্নি জোটের প্রার্থী হিসেবে ভোটের মাঠে আমার সম্ভাবনায় ঈর্ষান্বিত হয়ে আমার গাড়িতে হামলার ঘটনা ঘটানো হয়েছে। প্রচারণা শুরুর প্রথম দিনে হামলার ঘটনা খুবই দুঃখজনক।’ তিনি বলেন, ‘দুর্বৃত্তরা আমার গাড়ি লক্ষ্য করে অজ্ঞাতনামা স্থান থেকে ঢিল ছুড়েছে। এ সময় আমি গাড়িতে ছিলাম। হামলার ঘটনায় আমরা চরম আতঙ্কগ্রস্ত। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘হামলার বিষয়টি আমরা শুনেছি। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে