
মারমা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব মাহা সাংগ্রাই। এ উপলক্ষে গতকাল রোববার পাহাড়ের বিভিন্ন অঞ্চলে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। মারমা তরুণীরা নেচে-গেয়ে উদ্যাপন করেন এই উৎসব।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, রোববার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের আয়োজনে শোভাযাত্রা শুরুর আগে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। খাগড়াছড়ি সরকারি কলেজের মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়। মারমাদের ঐতিহ্যবাহী পোশাক ছাতা, গয়না, কিশোরীরা পরী সেজে, নেচে-গেয়ে শোভাযাত্রাকে মাতিয়ে রাখে মারমা জনগোষ্ঠীর লোকজন। শোভাযাত্রা শেষে আপার পেরাছড়া এলাকায় মারমাদের ঐতিহ্যবাহী বিভিন্ন নৃত্য পরিবেশনা করা হয়।
এ সময় জেলা প্রশাসক এ বি এম ইফতেখাররুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ম্রচাথোয়াই চৌধুরী, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি কংচাইরী মারমা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
থানচি (বান্দরবান) প্রতিনিধি জানান, বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে থানচিতে মাহা সাংগ্রাই উপলক্ষে শোভাযাত্রা বের হয়। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাল্টিপারপাস হলরুমে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় গণসমাবেশ।
বান্দরবান প্রতিনিধি জানান, পাহাড়ের মারমা সম্প্রদায়ের নববর্ষ বরণের সামাজিক উৎসব সাংগ্রাই শুরু হয়েছে। উৎসব ঘিরে বর্ণিল সাজে আনন্দে মাতোয়ারা বান্দরবান। গতকাল সকালে বান্দরবান উৎসব উদ্যাপন পরিষদ রাজার মাঠ থেকে বের করে বর্ণাঢ্য শোভাযাত্রা। এটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে পাহাড়ি সম্প্রদায়গুলোর ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশ নেন অনেকে।
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, পাহাড়ে বাংলা নববর্ষ বরণে মানিকছড়ি উপজেলার মারমা জনগোষ্ঠীর বর্ষবরণ সাংগ্রাইকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা টাউন হল চত্বর থেকে মারমা জনগোষ্ঠীর বিশাল জনসমাগমে সাংগ্রাইকে স্বাগত জানিয়ে বিশাল মঙ্গল শোভাযাত্রা বের হয়।
এ ছাড়া মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি জানিয়েছেন, চৈত্রসংক্রান্তি উদ্যাপন ও মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব উপলক্ষে শত শত নারী-পুরুষ ঐতিহ্যবাহী রংবেরঙের পোশাকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৬ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১৬ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে