চট্টগ্রামে যাত্রী বেশে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পর কুরিয়ারে বগুড়ায় পাঠিয়ে দুই লাখ ৬০ হাজার টাকা বিক্রি করা হয়। সেখানে সাবেক এক সেনা সদস্য গাড়িটি ক্রয় করেন। এমন তথ্য পেয়ে পুলিশ অভিযানে নেমে অটোরিকশাটি উদ্ধার ও চোরাই গাড়ি কেনার অভিযোগে সাবেক সেনা সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করে। আজ বুধবার এই তথ্য জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।
গ্রেপ্তাররা হলেন–বগুড়া জেলার সোনাতলা থানার গড়ামাড়া গ্রামের বাসিন্দা সাবেক সেনা সদস্য মো. সাজু শেখ (৩৭), ফেনীর জয়নগর গ্রামের ইমরান হাসান (২৭), চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটার মো. সৈকত (২২), একই উপজেলার বড় উঠান ইউনিয়নের কায়সার হামিদ (৩৪), চরলক্ষ্যা গ্রামের সালাউদ্দিন (৩০), নোয়াখালী কোম্পানীগঞ্জ থানার হাবিবুল কিবরিয়া (২২) ও আনোয়ারা উপজেলার কিল্টন দে (২৯)।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২ এপ্রিল ভোরে নগরীর কোতোয়ালি থানার তিন পুলের মাথা থেকে চার ছিনতাইকারী আনোয়ারায় যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশাটি ভাড়া করে। পরে বড় উঠান ইউনিয়নের ফকিরনীরহাট কাঁচা বাজারের সামনে পৌঁছালে ছুরির ভয় দেখিয়ে চালকের হাত-পা ও মুখ বেঁধে ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনিয়ে নেয়। এই ঘটনায় ৬ এপ্রিল অটোরিকশার মালিক এসএম আব্দুল জলিল বাদী হয়ে থানায় একটি মামলা করেন।’
ওসি বলেন, ‘মামলার প্রেক্ষিতে প্রথমে আমরা চট্টগ্রাম নগরী থেকে দু’জনকে গ্রেপ্তার করি। তাঁদের দুজনের কাছে গাড়ির কাগজপত্রগুলো ও মিটার জব্দ করা হয়। পরে বাকিদেরও গ্রেপ্তার করা হয়।’
তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, অটোরিকশাটি ছিনতাইয়ের পর চকরিয়ায় উপজেলায় একটি কুরিয়ার সার্ভিসে করে গাড়িটি বগুড়ায় পাঠিয়ে দেয়। সেখানে সাবেক এক সেনা সদস্যের কাছে ২ লাখ ৬০ হাজার টাকায় গাড়িটি বিক্রি করে। পরে সেখানে গিয়ে অটোরিকশাটি জব্দের পর আজ চট্টগ্রামে আনা হয়েছে। উদ্ধারের পর দেখা যায়, গাড়িটির পুরো চেহারায় পাল্টে ফেলে দেওয়া হয়েছে।’
দুলাল মাহমুদ আরও বলেন, ‘ছিনতাইয়ের গাড়ি সাবেক সেনা সদস্যের কাছ থেকে উদ্ধার হওয়ায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া কুরিয়ারে মালামাল পাঠানোর ক্ষেত্রে বৈধতা যাচাই-বাছাই করে পাঠানোর কথা। ছিনতাই করা অটোরিকশাটির কাগজপত্র যাচাই-বাছাই না করে কীভাবে পাঠানো হয়েছিল সেটা তদন্ত চলছে। এই ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

পাটজাতীয় ফসলের বীজ বিক্রির নির্ধারিত দিন ছিল আজ সোমবার। ভোর থেকে কৃষকেরা সারিবদ্ধ হয়ে গুদামের সামনে অপেক্ষা করতে থাকেন। সকাল থেকেই বীজ বিক্রি শুরু হয়। কৃষকদের অভিযোগ, নামমাত্র কিছু নিজেদের ঘনিষ্ঠ লোকের কাছে বীজ বিক্রি করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন গুদামরক্ষক আলমগীর। পরে কৃষকেরা গুদামে প্রবেশ করে
৩ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
১ ঘণ্টা আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে