
চট্টগ্রাম কারাগারে বন্দী আব্দুর রহমান মিয়া (৭০) নামের ক্যানসারে আক্রান্ত বয়োজ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চমেক হাসপাতালের ক্যানসার ওয়ার্ড ‘ক্লিনিক্যাল অনকোলজি ও রেডিওথেরাপি বিভাগ’-এ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া আব্দুর রহমান মিয়া ডবলমুরিং থানাধীন উত্তর আগ্রাবাদ মুহুরীপাড়ার সিপাহি বাড়ির মৃত জইন উদ্দিন দরফ আলীর ছেলে। তিনি চট্টগ্রাম নগরের ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
গত বছর ১৭ নভেম্বর কোতোয়ালি থানার একটি বিস্ফোরক মামলায় আব্দুর রহমান গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি চট্টগ্রাম কারাগারে বন্দী ছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল হোসাইন জানান, আব্দুর রহমান মিয়া দীর্ঘদিন ধরে ক্যানসারসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ২৬ জানুয়ারি তাঁকে চিকিৎসার জন্য চট্টগ্রাম কারাগার থেকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁকে মৃত ঘোষণা করেন।
কারা কর্তৃপক্ষের তথ্যমতে, ক্যানসারে আক্রান্ত আব্দুর রহমান মিয়া এর আগেও চমেক হাসপাতালে একাধিকবার ক্যানসারের চিকিৎসা নিয়েছিলেন। হাসপাতালটিতে প্রায় এক মাস চিকিৎসা গ্রহণের পর ১৮ জানুয়ারি কর্তৃপক্ষ তাঁকে ছাড়পত্র দিলে পুনরায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এরপর চট্টগ্রাম কারাগারে থাকার সময় শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে