চট্টগ্রামের শঙ্খ নদীর বেড়িবাঁধ থেকে একটি শকুন উদ্ধার করে চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের শঙ্খ নদীর বেড়িবাঁধে আহত অবস্থায় শকুনটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে আহত শকুনটিকে চিকিৎসা শেষে চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।
স্থানীয় জুঁইদন্ডী এলাকার মো. নেজাম উদ্দিন জানান, সকাল ৯টার দিকে শঙ্খ নদীর বেড়িবাঁধ এলাকায় শকুন দেখতে পান এলাকাবাসী। পরে এলাকাবাসীর চেষ্টায় আহত শকুনটি উদ্ধার করে ইউএনওর কাছে নিয়ে আসেন গ্রাম পুলিশ নজির আহমদ।
নেজাম উদ্দিন বলেন, ‘শকুন এখন তো আর দেখাই যায় না। শকুন উদ্ধারের খবর পেয়ে এলাকার অনেক মানুষ দেখতে আসেন এখানে। প্রশাসনের সহযোগিতায় শকুনটিকে বিকেলে চিড়িয়াখানায় পাঠানো হচ্ছে।’
উদ্ধার হওয়া আহত শকুনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র দাশ। তিনি বলেন, শকুনটি আকাশে উড়তে পারছে না। এটির আনুমানিক বয়স ১৪ মাস আর শরীরের ওজন হবে ২০ কেজি। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
৪ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
১৯ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
১ ঘণ্টা আগে
জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
১ ঘণ্টা আগে