
চট্টগ্রামের কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার বড় উঠান শাহমীরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক নগরীর বাঁকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকার মৃত আখতার উদ্দিনের ছেলে। আহতদের মধ্যে রয়েছে রানু আকতার (৩), তাসলিমা আকতার (৬), মোহাম্মদ সোলাইমান (৫০), তাঁর ছেলে মোহাম্মদ জারিফ (১৬), মোতাহার (৫২), মোহাম্মদ শাহীন (২৮) ও আহসান উল্লাহ (৩৫)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মইজ্জ্যারটেক থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে চাতরী চৌমুহনীর দিকে যাচ্ছিল। পথে শাহমীরপুর বাদামতল এলাকায় পৌঁছালে গরুবাহী ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল খালেককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দুর্ঘটনার সময়ে অটোরিকশাচালক একহাতে ফোনে কথা বলছিলেন, অন্য হাতে গাড়ি চালাচ্ছিলেন। এর মধ্যে ট্রাকটি ধাক্কা অটোরিকশাকে দিলে গাড়িতে থাকা সবাই আহত হন এবং সামনে বসা আবদুল খালেক মারা যান।
নিহত আব্দুল খালেকের ছেলে আবু তারেক বলেন, ‘আমরা দুই ভাই কেইপিজেডে চাকরি করার কারণে পুরো পরিবার কর্ণফুলীর দৌলতপুর এলাকায় ভাড়াবাসায় বসবাস করি। বাবা সোমবার ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে ভাড়াবাসায় আসছিলেন। হঠাৎ হাসপাতালে থেকে ফোন আসে যে বাবা মারা গেছেন।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, ‘অটোরিকশাচালকের অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি নিয়ে পালিয়ে গিয়েছে চালক।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে