মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে অয়েল ট্যাংকার ‘এমটি সেন্ট্রাল স্টার’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জাহাজটি বন্দরের বহির্নোঙরে অবস্থান নেয়। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে এটি পতেঙ্গার ডলফিন জেটিতে ভেড়ার পর অকটেন খালাস করা হবে। জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস এই তথ্য নিশ্চিত করেছে। জাহাজটি মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী।
প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার মো. নজরুল ইসলাম জানিয়েছেন, এমটি সেন্ট্রাল স্টার ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরের আউটারে পৌঁছেছে। এতে ২৬ হাজার টন অকটেন রয়েছে। বৃহস্পতিবার এটি বার্থিং করে খালাস করা হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মার্চে বন্দরে মোট ৩৩টি জ্বালানিবাহী জাহাজ ভিড়েছিল। এর মধ্যে ১৫টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল, ৮টি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) এবং ৯টি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে এসেছে।
বন্দরসচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানিবাহী জাহাজের বার্থিংকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু জাহাজের তেল ও গ্যাস খালাস হয়েছে এবং পাইপলাইনে আরও কয়েকটি জাহাজ রয়েছে।

টেকনাফে অজ্ঞাত এক ব্যক্তির বস্তাবন্দী তিনটি খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়া পাড়া থেকে এগুলো উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
চাঁদপুরের শাহরাস্তিতে জ্বরের রোগীকে দেওয়া হয়েছে কুকুরের ভ্যাকসিন। গতকাল বুধবার (৮ এপ্রিল) দুপুরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
সিলেটে ছিনতাইকারী ও চাঁদাবাজদের তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আজ বৃহস্পতিবার রাতে এসএমপির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
৩১ মিনিট আগে
বার্ষিক জরুরি মেরামত ও জরুরি কাজের জন্য এবং গাছপালা কর্তনের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী
৩২ মিনিট আগে