সিলেটে ছিনতাইকারী ও চাঁদাবাজদের তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে এসএমপির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এসএমপি সূত্র জানায়, ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। এ লক্ষ্যে পুলিশের নিয়মিত অভিযানের পাশাপাশি জনসাধারণকে অপরাধ দমনে সম্পৃক্ত ও উৎসাহিত করতে তিনি তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন।
কোনো নাগরিকের প্রদত্ত তথ্যের ভিত্তিতে কোনো অপরাধী গ্রেপ্তার হলে তথ্যদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে এবং তথ্যদাতার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। এসএমপির GenieA App-এর মাধ্যমে অথবা হটলাইন ০১৩৩৯-৯১১৭৪২ অথবা এডিসি মিডিয়া ও আইসিটির ০১৩২০-০৬৭০৩৮ ফোন নম্বরে তথ্য দেওয়া যাবে।
আজ রাতে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি জানান, সিলেটকে অপরাধমুক্ত রাখতে পুলিশ কমিশনার এই উদ্যোগ নিয়েছেন। তথ্যদাতার তথ্যমতে যদি আসামি ধরা হয়, তাহলে তাঁদের পুরস্কৃত করা হবে। আর্থিক নাকি অন্যভাবে পুরস্কৃত করা হবে, সেটা পরে জানানো হবে। তবে পুরস্কৃত করা হবে।

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে ইনকিলাব মঞ্চ শাবিপ্রবি শাখার ব্যানারে...
৯ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার ঘটনায় অভিযান ও নিয়মিত মামলার খবর গুরুত্বসহকারে বিভিন্ন মিডিয়ায় প্রকাশের পর প্রশাসনের শীর্ষ মহলে নাড়া পড়েছে। আজ বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।
৩৯ মিনিট আগে
রাজধানীর বনানীতে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সামেনা আলম (৩৫) নামের এক গৃহকর্ত্রীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বনানী ৫ নম্বর সড়কের একটি বাসা থেকে তাঁকে আটক করে বনানী থানা-পুলিশ। এই ঘটনায় গৃহকর্মী শিউলিকে থানা হেফাজতে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
টেকনাফে অজ্ঞাত এক ব্যক্তির বস্তাবন্দী তিনটি খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়া পাড়া থেকে এগুলো উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে