
রাঙ্গামাটির লংগদুতে নিজ প্রতিষ্ঠানের ছাত্রীকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান শিক্ষককে চাকরি থেকে অব্যাহতির দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবকসহ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। ওই শিক্ষক ভুক্তভোগী ছাত্রীকে বিয়ে করাসহ ১ একর জমি লিখে দেওয়ার শর্তে জামিন পেয়ে পুনরায় বিদ্যালয়ে দায়িত্ব গ্রহণ করায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
আজ বৃহস্পতিবার সকালে লংগদু উপজেলা সদরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাজাপ্রাপ্ত শিক্ষক হলেন—আব্দুল রহিম (৪৬)। তিনি লংগদুর করল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বিক্ষোভকারী বলছে, প্রধান শিক্ষক আব্দুর রহিম ২০২০ সালে ২৫ সেপ্টেম্বর তাঁর বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ মামলায় রাঙামাটির আদালত ২০২২ সালে ২৯ নভেম্বর তাঁকে যাবজ্জীবন দণ্ড দেন। পরে ভুক্তভোগী ওই ছাত্রীকে বিয়ে ও ১ একর জমি লিখে দেওয়ার অঙ্গীকার করে ২০২৩ সালের ২১ জুন হাইকোর্ট থেকে জামিন নেন আব্দুর রহিম। জামিনের পর ২০২৩ সালের ২৩ জুন স্কুলে যোগদান করেন। এমন ব্যক্তিকে তারা শিক্ষক হিসেবে মেনে নেবেন না। এরই প্রেক্ষিতে বিদ্যালয় থেকে তাঁকে আজীবন বহিষ্কারের উপজেলায় সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।
সমাবেশ ও মানববন্ধনে প্রত্যেক বক্তাই ওই শিক্ষককে বহিষ্কারের দাবি জানান। এতে বক্তব্য রাখেন—লংগদু সদর ইউনিয়নের চেয়ারম্যান বিক্রম চাকমা, অভিভাবক এরিক চাকমা, বিদ্যালয়ের শিক্ষার্থী লিতু চাকমা, সাবেক শিক্ষার্থী কল্যাণ প্রিয় চাকমা।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৪ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে