
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ছবি দেখিয়ে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম রিয়াদ বিন সেলিম (৪০)। গতকাল শনিবার দিবাগত রাতে পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভুয়া ছবি তৈরি করে প্রতারণা করে আসছিলেন ওই ব্যক্তি।
আজ রোববার (৫ এপ্রিল) বিকেলে এই ঘটনায় নগরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) নাজমুল হাসান।
তিনি বলেন, রিয়াদ ‘Lion Riyadh Selim’ নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতার দাবি করে ছবি পোস্ট করতেন। প্রাথমিকভাবে এসব ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে ধারণা করা হচ্ছে।
অতিরিক্ত ডিআইজি বলেন, গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একাধিক ভুয়া পরিচয়পত্র, একটি হ্যান্ড মেটাল ডিটেক্টর, ওয়াকিটকি সেট, সিগন্যাল লাইট, ওয়াকিটকি সদৃশ মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। তাঁর কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল শাখার একটা ভুয়া আইডি কার্ড পাওয়া গেছে, যা দিয়ে তদবির বাণিজ্যের অভিযোগ রয়েছে।
তাঁর মোবাইল ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণে উঠে এসেছে, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। তাঁর বিরুদ্ধে নারী নির্যাতন ও মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার রিয়াদ বিন সেলিম (৪০), পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়ার মৃত মো. সেলিম উদ্দিনের ছেলে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৪ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে