
চট্টগ্রামের মিরসরাইয়ে ‘মুরগি চোর’ বলাকে কেন্দ্র বিরোধের জেরে বসা সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন। আজ শুক্রবার বিকেলে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের মধ্যম আমবাড়িয়া গ্রামে নুর বক্সের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শফিউল আলম (৬৫) ওই বাড়ির নুর বক্সের ছেলে। আহতেরা হলেন—নিহতের ভাতিজা ফকির আহম্মদ (৪০), নিহতের বড় ভাই নুর আলম (৬০), নিহতের ছেলে সিফাত (২৫) এবং গ্রামের সর্দার মো. আজিম উদ্দিন (৫৫)।
নিহতের বড় ভাই নুর আলম জানান, দুদিন আগের একটি বিরোধ মীমাংসার জন্য শুক্রবার দুপুরে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে প্রতিপক্ষের লোকজন হঠাৎ করে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরিবারের সদস্যদের রক্ষা করতে গিয়ে কিল-ঘুষিতে গুরুতর আহত হন শফিউল। পরে দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা আক্তার বলেন, ‘দুপুরে এক বৃদ্ধকে হাসপাতালে আনা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘মুরগি চোর বলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সেই বিরোধের জের ধরে সালিশি বৈঠকের সময় এই ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো অভিযোগ হয়নি বলে জানা গেছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে