
চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) জোটের সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শনিবার রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিনের কার্যালয়ে আসনটির প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার হেদায়েত উল্যাহ গণমাধ্যমকে জানান, আনিসুল ইসলাম মাহমুদের হলফনামার সঙ্গে জমা দেওয়া দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশন থেকে পাঠানো দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের মিল না থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।
গত ৮ ডিসেম্বর আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি (জেপি) নেতৃত্বে ২০ দলের সমন্বয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) নামের একটি জোটের আত্মপ্রকাশ হয়েছে। এই জোটের সভাপতির দায়িত্বে রয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ।
একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক উপকোষাধ্যক্ষ এস এম ফজলুল হক ও সাবেক হুইপ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার সাকিলা ফারজানার মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যে, প্রার্থী হিসেবে ১ শতাংশ ভোটারের যে স্বাক্ষর জমা দিতে হয়, সেখানে গরমিল পাওয়ায় ফজলুল হক ও সাকিলা ফারজানার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জানা গেছে, তাঁরা দুজনেই বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
আসনটিতে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে। রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনের প্রার্থীসহ ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে জামায়াতের পক্ষ থেকে এই আসনে কোনো প্রার্থী দেওয়া হয়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে