
চট্টগ্রামের রাউজানে জমে উঠেছে কোরবানির পশুর হাট। প্রচুর গরু-ছাগল উঠলেও মাঝারি আকারের গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। তবে দাম চড়া থাকায় অধিকাংশ ক্রেতা শেষের কয়েকটি হাটের অপেক্ষায় আছেন। কেউ কেউ আবার শেষ মুহূর্তে কেনার ঝুঁকি এড়াতে বেশি দামে পছন্দসই কোরবানির পশু কিনছেন। উপজেলার বেশ কয়েকটি কোরবানির পশুর হাট ঘুরে এ চিত্র দেখা গেছে।
অবশ্য ব্যাপারীদের দাবি, পশুখাদ্যের ঊর্ধ্বমুখী মূল্য, নানা রোগবালাইয়ে ওষুধের পেছনে খরচ, সবকিছু মিলিয়ে তাঁদের আর খুব একটা লাভ হয় না।
রাউজান উপজেলার ঐতিহ্যবাহী লাম্বুর হাট, নোয়াপাড়া চৌধুরী হাট, চারাবটতল বাজার, ফকির হাট, মুছাপীর হাট, আমির হাট, কালাচাঁন চৌধুরীর হাটসহ বেশ কয়েকটি হাট ঘুরে দেখা যায় অন্যান্য বারের চেয়ে এবার গরু, মহিষ, ছাগলের দাম বেশি চাইছেন বিক্রেতারা। তাই এখনো বিক্রি সেভাবে জমজমাট হয়ে ওঠেনি। তবে বিক্রেতাদের ধারণা ,শেষ মুহূর্তে বিক্রি বাড়বে।
নোয়াপাড়া চৌধুরী হাটে গরু কিনতে আসা মো. আনোয়ার বলেন, অসংখ্য পশু রয়েছে হাটে। তবে বিক্রি এখনো কম। বিক্রেতা দাম ছাড়ছেন না। তাই ক্রেতারা এখনো কিনতে পারছেন না। যে গরুর দাম হওয়া উচিত ৮০ হাজার টাকা, বিক্রেতারা দাম হাঁকাচ্ছে ১ লাখ ২০ হাজার টাকা।
গহিরা কালাচাঁন চৌধুরীর হাটে মোহাম্মদ সরোয়ার নামের এক ক্রেতা বলেন, বাজারে প্রচুর কোরবানির পশু থাকলেও দাম খুবই চড়া। বাজার ছাড়াও খামারিদের ফার্মেও কোরবানির পশু বিকিকিনি চলছে। তবে মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি মনে হচ্ছে।
রাউজানের সবচেয়ে পুরোনো বাজার হিসেবে পরিচিত বাগোয়ানের লাম্বুরহাটে মো. ইউনুস মিয়া নামে এক বিক্রেতা বলেন, পশুর খাবারের দাম অত্যধিক। যে কারণে কম দামে গরু বিক্রি পোষাবে না। কোরবানি এলে ব্যবসার উদ্দেশে পশু লালন-পালন করি। বাজারের যা অবস্থা, এখনো ভালো বিক্রি হয়নি। ক্রেতারা খরচের দামও বলছেন না।
ডাবুয়ার শান্তিনগর এলাকায় গড়ে ওঠা বারাকা এগ্রো ফার্মের মালিক সুমন দে বলেন, চলতি বছর কোরবানির জন্য ফার্মে প্রায় অর্ধশত গরু তাজা করেছি। তাঁর ফার্মের প্রতিটি গরুর বাজারমূল্য ২ লাখ টাকার ওপরে। ইতিমধ্যে ফার্মের অধিকাংশ গরু বিক্রি হয়েছে। তিনি আরও জানান, চলতি বছর খামারের সবচেয়ে বড় গরুটি গত ২৪ জুন চট্টগ্রামের এক ব্যবসায়ী ৪ লাখ টাকায় কিনে নিয়েছেন।
রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন জানান, ক্রেতা ও বিক্রেতাদের সব ধরনের সহযোগিতা করছেন। ফলে অন্যান্য বছরের মতো চলতি মৌসুমেও রেকর্ড পরিমাণ কোরবানির পশু উঠেছে। রাউজান ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে প্রচুর ক্রেতা চারাবটতল বাজারে আসছেন।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১৬ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
২৬ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে