
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে মামলার এক বাদীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নম্বর ওয়ার্ডের গোলাপজানিতে এ ঘটনা ঘটে।
নিহত মোজাহের আলী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নম্বর ওয়ার্ডের শেয়ার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে মোজাহের আলী তাঁর বসতবাড়ি ও দোকানে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় আব্দুর রহমান, সাইমন, রাকিব, দেলোয়ারসহ ২৩ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলার তিন আসামি বর্তমানে জেল-হাজতে রয়েছেন। গতকাল চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে এই মামলার শুনানির দিন ছিল। মামলার শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করায় আসামিপক্ষের লোকজন ক্ষেপে গিয়ে তাঁর ওপর আক্রমণ চালিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
মোজাহেরের মামা আবদুর রহমান জানান, আদালত থেকে মামলার কাজ শেষ করে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির কাছাকাছি পূর্ব বড়ঘোনা ৭ নম্বর ওয়ার্ডে ফারজানার কবরের উত্তর পাশে পৌঁছালে আসামিপক্ষের লোকজন মোজাহেরের ওপর লাঠি ও হাতুড়ি দিয়ে অতর্কিত হামলা চালান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে লাঠির আঘাতে একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৩ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে