
চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের ভেতর প্রবেশের আগেই আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে বাস উল্টে এক যাত্রী নিহত ও ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরের পতেঙ্গা প্রান্তে টানেল রোডের টোল বক্সের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবুল হোসেন (৩৫)। বাড়ি কক্সবাজারে। নগরীতে তিনি পতেঙ্গা থানাধীন চরপাড়া এলাকায় থাকতেন। এ সময় আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার পর যাত্রীদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায়, বাকিদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় বাসটিও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, বাসটি যাত্রী নিয়ে টানেলের দিকে যাচ্ছিল। টানেলের একটু আগে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগার পর বাসটি উল্টে যায়। ঘটনার পর চালক পলাতক রয়েছেন।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
২ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৬ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৫ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে