
চট্টগ্রামের পটিয়ায় নজিরবিহীন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থী, বয়োবৃদ্ধসহ সকলেই বেশ ভোগান্তিতে পড়েছে। গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা।
জানা গেছে, বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের যে তালিকা প্রকাশ করা হয়েছে তার কোনো কিছুই মানা হচ্ছে না। পটিয়ায় এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং হওয়ার কথা থাকলেও এলাকাভিত্তিক তিন থেকে পাঁচ ঘণ্টা লোডশেডিং হচ্ছে প্রতিদিন। তা ছাড়া যে সময়ের কথা উল্লেখ করা হচ্ছে তার সঙ্গেও লোডশেডিংয়ের কোনো মিল থাকছে না।
পৌর এলাকার বাসিন্দা সামশুল আলম বলেন, লোডশেডিং আগেও হয়েছে। তবে সে সময়ের বাস্তবতার সঙ্গে এখনকার বাস্তবতার মিল নেই। দিনের বেলার পাশাপাশি এখন রাতের বেলায়ও বিদ্যুৎ থাকছে না।
গৃহিণী নারগিস আকতার বলেন, দেড়-দুই ঘণ্টা করে পাঁচ-সাতবার লোডশেডিং হচ্ছে। এই গরমে রাতেও বিদ্যুৎ চলে যায়। এটি অসহনীয়। বাস্তবতা মেনে নিয়ে এক-দুই ঘণ্টার লোডশেডিং মেনে নেওয়া যায়। কিন্তু এখন যা হচ্ছে তা একেবারে যাচ্ছেতাই অবস্থা।
অতিরিক্ত লোডশেডিংয়ের বিষয়টি মেনে নিয়ে পটিয়া পল্লি বিদ্যুৎ সমিতি ১ এর জিএম আবু বক্কর সিদ্দিকী বলেন, ‘রোববার সকাল থেকে আরও করুণ অবস্থা। পাওয়ার মোটেও পাচ্ছি না। জেনারেশনের পরিমানও কম আবার সে তুলনায় বরাদ্দও অপ্রতুল। কীভাবে লোডশেডিংয়ের মাত্রাটা সহনীয় পর্যায়ে আনা যায় সে ব্যাপারে আমরা চিন্তা করছি।’
রাতে কেনো লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাত ১১টার পর শিল্প কারখানাগুলো চালু হয়ে যায়। তাদের প্রচুর লোড দিতে হয়। যার কারণে রাতে এর প্রভাবটা বেশি পড়ে। শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক যেভাবে দেওয়ার কথা তা আমরা রক্ষা করতে পারছি না।’
পটিয়া পিডিবির নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসেন বলেন, ‘কয়েক দিন যাবৎ সব জায়গাতেই লোডশেডিংয়ের মাত্রাটা বাড়ছে। উৎপাদন কম হওয়ার কারণে সবখানেই এ প্রভাবটা বিরাজ করছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারাও দেখছেন বিষয়টি। হয়তো শিল্প কারখানাগুলো একদিন বন্ধ রেখে শিডিউলের মাধ্যমে নিয়ন্ত্রণের চিন্তা ভাবনা করা হচ্ছে।’
দৈনিক পাঁচ-সাত ঘণ্টা লোডশেডিংয়ের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘আমরা নিজেরাও ভুক্তভোগী। বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব আমাদের, কিন্তু আমরা চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পেলে গ্রাহকদের সরবরাহ করব কীভাবে।’

শারীরিক অসুস্থতার কারণে মাগুরার নবাগত জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদকে সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে। তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের ভাষ্য, তাঁর অবস্থা স্থিতিশীল ও শঙ্কামুক্ত।
২ মিনিট আগে
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইঞ্জিনটি বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রাম ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
চাঁদপুর শহরের পুরাণ বাজারে নাপিতবাড়ি খালে ধানের তুষ, ছাই ও ধান সিদ্ধ গরম পানি ফেলে দূষণ এবং খাল ভরাটের অভিযোগে দুই অটো রাইস মিল মালিককে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়।
৮ মিনিট আগে
পাবনার সাঁথিয়ায় স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় আর-আতাইকুলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি আবুল কাশেমকে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কারও করা হয়েছে।
১২ মিনিট আগে