চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলশহর এলাকার আইডব্লিউ কলোনিতে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যুর ঘটনায় দুটি মামলা করা হয়েছে।
আজ সোমবার নগরের পাঁচলাইশ থানায় আলাদাভাবে নিহতের পরিবার পক্ষে মহরম আলী ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান বাদী হয়ে এই মামলা করেন। ওই দুই মামলায় আব্দুল খালেক (৫৫) নামে একজনকে আসামি করা হয়েছে। তিনি রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী-১ এর কার্যালয়ে চৌকিদার হিসেবে কর্মরত।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, আব্দুল খালেকের নামে উল্লেখ করে সহযোগী অজ্ঞতদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, পাহাড় কেটে দেয়াল নির্মাণের সময় তারা খালেককে বাধা দিয়েছিলেন। কিন্তু জোর করে তিনি এ দেয়াল নির্মাণ করেছিলেন। পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা বাদী হয়ে আব্দুল খালেক বিরুদ্ধে অপর মামলাটি করেন।
গতকাল রোববার সকালে নগরের ষোলশহর রেলস্টেশনের কাছে আইডব্লিউ কলোনি সংলগ্ন পাহাড় ধসে মো. আব্দুল আউয়াল সোহেল (৩৫) ও তাঁর সাত মাস বয়সী মেয়ে বিবি জান্নাতের মৃত্যু হয়।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৪ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৩ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে