প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় সৃষ্টি হওয়া বন্যায় প্রায় ৩০০ পরিবার এখনো পানিবন্দী অবস্থায় রয়েছেন। এ ছাড়া ক্ষয়ক্ষতির শিকার হয়েছে অন্তত এক হাজার পরিবার। মূলত চেঙ্গী নদীর দুই কূল উপচে এই ঘর-বাড়িগুলো প্লাবিত হয়।
স্থানীয়রা জানান, টানা বর্ষণের পর কয়েক দিন বৃষ্টি হয়নি। কিন্তু এতে পানি সেরকম কমেনি। এদিকে এই কয়েক দিন ধরে থেমে থেমে রাতের বেলা বৃষ্টি হওয়ায় আবারও পানি বাড়ার আশঙ্কায় আছেন তাঁরা।
আজ রোববার সরেজমিনে দেখা যায় নানিয়ারচর পুরাতন বাজার এলাকা, বামফিল্যান্ড এলাকা ও বুড়িঘাটে বসতঘর ও দোকানে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পুরাতন বাজার গ্রামের বাসিন্দা পানিবন্দী মো. সোহাগ মিয়া বলেন, ‘আজ প্রায় দুই সপ্তাহ ধরে আমরা পানিবন্দী। সারা রাত মুষলধারে ভারী বৃষ্টিতে পুরো গ্রাম ডুবে গিয়েছিল। বসত ঘরের ভেতরে পানি উঠেছে। হাঁস, মুরগি পানিতে ভেসে গেছে। পানি আর কমছে না।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে