
কুমিল্লার বুড়িচংয়ে নির্বাচনী মিছিলে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে বিএনপির এক ইউনিয়ন নেতার মৃত্যু হয়েছে। তাঁর নাম মোহাম্মদ মমিন মিয়া। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ৪টার দিকে উপজেলার কোরপাই এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন। তিনি জানান, মমিন মিয়া মোকাম ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন
মনির হোসেন জানান, আজ বিকেল ৪টার দিকে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জসীম উদ্দীনের পক্ষে বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় নির্বাচনী মিছিল হয়। মিছিলে মমিন মিয়া অংশ নেন। তিনি ওই মিছিলে ৪ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বেও ছিলেন। মিছিল চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩০ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
৪১ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে