চট্টগ্রামের ফটিকছড়িতে মো. শাহজাহান (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১২টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
শাহজাহান উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর গ্রামের মো. আবদুল মাজেদের ছেলে। তিনি বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন।
উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর গ্রামের একটি পরিত্যক্ত বসতঘরের কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নানুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শফিউল আজম বলেন, শাহজাহানের এক ভাই বিদেশে থাকেন। পরিবারে শাহজাহান ও তাঁর বাবা, মা ছিলেন। তাঁদের পুরো পরিবারই মানসিক বিকারগ্রস্ত। এর আগেও শাহজাহান একবার আত্মহত্যা করতে চেয়েছিলেন।
ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, রাত ১২টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি পরিত্যক্ত বসত ঘর থেকে শাহজাহানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
ওসি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ বলা যাবে।

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোভ্যান চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অপহৃত যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তার অটোভ্যানসহ ও দুটি মোবাইল ফোনও।
২১ মিনিট আগে
ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নে প্রায় ২০ বছর আগে নির্মিত একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বৈষম্যের কারণে সড়কটি উন্নয়নবঞ্চিত। সড়কটির বেহাল হয়ে পড়ায় অন্তত ১০ গ্রামের মানুষ ও শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে...
৩৫ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
৪৩ মিনিট আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
৪৪ মিনিট আগে