
ভারী বর্ষণে খাগড়াছড়ির গুইমারা উপজেলার মহালছড়ি-সিন্দুকছড়ি সড়কে পাহাড়ধসে সড়কযোগাযোগ বন্ধ হয়ে গেছে। গতকাল শনিবার রাতে পাহাড়ধসের পর খবর পেয়ে আজ রোববার সকালে সড়ক থেকে মাটি সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা। দুপুর পর্যন্ত তাঁদের কাজ অব্যাহত রয়েছে।
স্থানীয় সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেদাক মারমা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাতের কোনো একসময় পাহাড়ধসের ঘটনা ঘটে। তাতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।’
এদিকে অতিবৃষ্টিতে খাগড়াছড়ি পৌর শহরের শালবন, কলাবাগান, সবুজবাগ এলাকায় পাহাড়ধসের শঙ্কা দেখা দিয়েছে। তাও ঝুঁকি নিয়ে ওই এলাকায় বসবাস করছে স্থানীয়রা।
খাগড়াছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম বলেন, ‘আমার শালবন এলাকায় ১০০ পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। এর মধ্যে ৩০ পরিবার অতিঝুঁকিতে রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে আবারও পাহাড়ধসের শঙ্কা রয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, গত রাতে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এখানে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা একসঙ্গে কাজ করছেন। দ্রুততম সময়ের মধ্যে ধসে যাওয়া মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে