
সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে আজ সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনকারী শ্রমিক নেতাদের আলোচনা। বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বিদেশি প্রতিষ্ঠানের কাছে টার্মিনাল হস্তান্তর না করার বিষয়ে কোনো কিছু জানাতে পারেননি। তাই আগামী বুধবারের অবরোধ কর্মসূচি বহালের কথা জানিয়েছেন শ্রমিক নেতারা।
এর আগে গতকাল রোববার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) আন্দোলনকারী শ্রমিক–কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেতাদের আলোচনায় বসার আহ্বান জানায়। চবকের আহ্বানে সাড়া দিয়ে আজ বেলা ১১টায় বন্দর ভবনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শ্রমিক সংগঠনের নেতারা কোনো ধরনের বিদেশি প্রতিষ্ঠানকে বন্দরের টার্মিনাল হস্তান্তরের পরিকল্পনা বন্ধের বিষয়ে সুনির্দিষ্ট নিশ্চয়তা ছাড়া তাঁরা আন্দোলন থেকে সরে আসবেন না বলে জানান। বন্দর চেয়ারম্যান সবার বক্তব্য শুনলেও বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর না করার বিষয়ে কোনো স্পষ্ট বার্তা জানাতে পারেননি।
জানতে চাইলে স্কপের চট্টগ্রামের আহ্বায়ক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, ‘এখানে প্রধান উপদেষ্টা, নৌপরিবহন উপদেষ্টা ও বিডার চেয়ারম্যান ছাড়া বন্দর চেয়ারম্যান চাইলেও কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। আমাদের বৈঠকে ডেকেছেন, আমরা গেছি। আমরা আমাদের কথা বলেছি। বন্দর চেয়ারম্যান আন্তরিকভাবে আমাদের কথা শুনেছেন। কিন্তু আমাদের দাবির পরিপ্রেক্ষিতে সুস্পষ্ট কিছু জানাতে পারেননি। তাই আমরা এ বৈঠকে সন্তোষ প্রকাশ করতে পারছি না।’
স্কপের ডাকা অবরোধ কর্মসূচি স্থগিত করা হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘কোনোভাবে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার বা স্থগিত করা হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সিদ্ধান্তে অনড়। সুতরাং, আগামী বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত আগ্রাবাদ, বড়পোল ও মাইলের মাথা এলাকায় বন্দরমুখী সড়ক অবরোধ করা হবে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৫ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে