
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা জানান। উপজেলার বাইতুল ইজ্জত এলাকায় অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিঅ্যান্ডসি) বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনে ৩৭ হাজার ৪৫৩ জন বিজিবির সদস্য ৬১টি উপজেলায় নির্বাচনের দায়িত্ব পালন করবেন; যা সামগ্রিক নির্বাচনী নিরাপত্তাব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবি সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনাদের যেকোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ববহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড, যা নির্বাচনপ্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে, তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে।’
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, স্বাধীনতাত্তোর এ পর্যন্ত বিজিবির প্রতিষ্ঠান ৭২টি রিক্রুট ব্যাচকে সফলভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সাধারণত প্রতি ব্যাচে বিজিটিসিঅ্যান্ডসিতে ৭০০ থেকে এক হাজারজনের নিয়োগের (রিক্রুট) মৌলিক প্রশিক্ষণ করার সক্ষমতা ছিল। এবারের ১০৪তম রিক্রুট ব্যাচে ৩ হাজার ২৩ জন রিক্রুটের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে; যার মধ্যে ৭৩ জন নারীও ছিলেন। একসঙ্গে তিন হাজারের অধিক নবীন সৈনিক গড়ে তোলায় বিজিটিসিঅ্যান্ডসি ইতিহাস সৃষ্টি করেছে।
সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিজিটিসিঅ্যান্ডসির কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান, ডেপুটি কমান্ড্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল জাহিদ প্রমুখ। কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি ১০৪তম রিক্রুট ব্যাচের সর্ব বিষয়ে সেরা নবীন সৈনিক আল ইমরানসহ নবীন সৈনিকদের হাতে ক্রেস্ট তুলে দেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে