
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবসার চৌধুরীকে ফোনে অশালীন ভাষায় গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ঠিকাদারের বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফোনালাপের অডিওকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ওই ঠিকাদারের নাম মহসিন হায়দার। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মহসিন অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী। ভাইরাল হওয়া অডিওতে তাঁকে উপজেলা প্রকৌশলীর উদ্দেশে বলতে শোনা যায়, ‘রুমে ঢুকে একদম ফুটবলের মতো লাথি দেব। ব্যাংকে যে চিঠি লিখেছিস, সেটা সরিয়ে নে। আমার বিল আটকে রেখেছিস, বিল দেওয়ার ব্যবস্থা কর।’
অভিযোগের বিষয়ে ঠিকাদার মহসিন হায়দার বলেন, ‘সে বিভিন্ন সময় ফাইল আটকে টাকা দাবি করে, ইতিমধ্যে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছে, পুনরায় একই কর্মকাণ্ড সে পরিচালনা করছে, রোজা-রমজানের দিন মেজাজ ঠিক ছিল না, উচ্চবাক্য ব্যবহার করেছি, এটি আমার ভুল হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবসার চৌধুরী বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ৫ আগস্টের আগে সে অফিসকে জিম্মি করে কাজ না করে বিল উত্তোলন করে নিত। এখন আমি তার কাজের তদারকি করায়, বিল আটকে দেওয়ায় আমার ওপর ক্ষিপ্ত হয়েছে।’
টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে জুনায়েদ আবসার বলেন, ‘এসব তার বাটপাড়ি। এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে