Ajker Patrika

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় কাতারপ্রবাসী নিহত

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় কাতারপ্রবাসী নিহত
মো. সোলেমান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সোলেমান (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে নগরীর বাকলিয়ার নতুন ফিশারিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সোলেমান কাতারে থাকতেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে এসেছিলেন তিনি।

নিহত সোলোমান বরুমছড়া ইউনিয়নের আবদুল্লাহ বাড়ির মৃত মনিরুজ্জামানের ছেলে।

জানা গেছে, গতকাল রাতে চট্টগ্রাম শহর থেকে বন্ধু রফিকুল করিমের সঙ্গে মোটরসাইকেলে বরুমছড়া এলাকায় আসছিলেন সোলেমান। বাকলিয়ার নতুন ফিশারিঘাট এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে সোলেমানের মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ছাড়া ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি জব্দ করা হয়। এ সময় রফিকুল করিমকে (৩০) আটক করা হয়। তিনি বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকার বাসিন্দা।

নিহত ব্যক্তির বন্ধু দক্ষিণ জেলা ছাত্রদল নেতা মো. মহিম উদ্দিন বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য দেশে এসেছিলেন সোলেমান। ঈদের পরই বিদেশে ফেরার কথা ছিল তাঁর।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তেহরানে প্রস্তাব পৌঁছে দিয়েছে ওয়াশিংটন, পর্যালোচনা করছে ইরান

এক-এগারোর আলোচিত সাবেক জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

বগুড়ায় আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

ইরানের ভবিষ্যৎ নেতা হিসেবে স্পিকার গালিবাফকে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত