
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা হাসপাতালের মাঠে পশুর হাটে বিদ্যুতের তারে মোহাম্মদ রিয়াদ (১৪) নামের এক কিশোরের শরীর ঝলসে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে এ ঘটনা ঘটে।
আহত রিয়াদ বড় উঠান ইউনিয়নের ফাজিলখার হাট এলাকার মো. ইব্রাহিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনেরা জানান, আজ বিকেলে বন্ধুদের সঙ্গে পশুর হাট দেখতে যায় রিয়াদ। হাটের বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লেগে এ ঘটনা ঘটে। এ সময় হাটে থাকা লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, অননুমোদিতভাবে উপজেলার বড় উঠান ইউনিয়নের ফকিনীরহাট পশুর হাটের টাকা আদায় করছিল ভূমি অফিস। তারাই হাসপাতালের মাঠে পশুর হাটটি বসিয়েছে একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মীদের মাধ্যমে।
এ বিষয়ে হাটের আয়োজক ও বড় উঠান ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো. সাজ্জাদ হোসেন বলেন, ভূমি অফিসের অধীনে হাসপাতালের মাঠে পশুর হাটে বিদ্যুতের তারে একজন আহতের ঘটনা ঘটেছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘পশুর হাটে বিদ্যুতের তারে স্পর্শ লেগে আহত এক কিশোরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির কথা শুনেছি। তার বিষয়ে আরও খোঁজ নেওয়া হচ্ছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে