
চট্টগ্রামের বাঁশখালীর বাহারছাড়া ইউনিয়নের স্ত্রী মিনু আক্তার হত্যা মামলার আসামি ফরিদুল আলমকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। মারধরে তিনি অসুস্থ হয়ে পড়লে বাঁশখালী থানার পুলিশ চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করায়।
আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে স্থানীয় বাহারছাড়া ইউনিয়নের পশ্চিম ইলশা এলাকা থেকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানার উপপরিদর্শক কামরুল হাসান কায়কোবাদ।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মিনু আক্তার হত্যা মামলার ঘটনায় আসামি ফরিদুল আলমকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। তিনি বর্তমানে অসুস্থ, সুস্থ হলে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, ১১ এপ্রিল মধ্যরাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশার শেওলা বাপের নতুন বাড়িতে গভীর রাতে মিনু আক্তারকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছিল ফরিদুল আলমের বিরুদ্ধে। ঘটনার পরে মিনু আক্তারের ভাই নাছির উদ্দিন বাদী হয়ে বাঁশখালী থানায় হত্যা মামলা করেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে