
চট্টগ্রাম নগরীর খুলশী থানার ঝাউতলা রেলস্টেশন এলাকায় দুই পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। তাঁর নাম মো. বেলাল (৩২)।
শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেলাল পেশায় গাড়িচালক। রাজনৈতিক কর্মসূচিতেও লোকজন নিয়ে অংশ নিতেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর টাইগারপাস থেকে ঝাউতলা বটগাছ রুটে চলাচল করা গ্রাম সিএনজির নিয়ন্ত্রণ নিয়ে শনিবার রাতে বাবুল গ্রুপ এবং মিজান গ্রুপের কর্মীরা দ্বন্দ্বে জড়ান। এ সময় বাবুল গ্রুপের সঙ্গে জুয়েল গ্রুপও যোগ দেয়। পরে দুই গ্রুপের কর্মীরা মিলে মিজানের লোকজনের ওপর চড়াও হয়।
খুলশী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম জানান, দুই পক্ষের সংঘর্ষের সময় বেলালকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় গ্রুপ প্রধান বাবুলসহ ৫ জনকে আটক করা হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের ভাইভা পরীক্ষা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে টেন্ডারে অংশ নেওয়া এক ঠিকাদারের নিযুক্ত কর্মী ও বহিরাগত ব্যক্তিদের হুমকির মুখে পরীক্ষা না দিয়ে ফিরে গেছেন অনেকে।
৩ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেকে নিরপেক্ষ দাবি করা ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৩২ মিনিট আগে
শিশুটির বাড়ি কুমিরাতে। আর যে জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে তার বাড়ি অন্তত পাঁচ–সাত কিলোমিটার দূরে। সেখান থেকে শিশুটির একা এত দূর আসা সম্ভব নয়...
১ ঘণ্টা আগে
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে যশোরে চালডাল ডটকমের কর্মীরা বিক্ষোভ করেছেন। আজ সোমবার যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের ভেতরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ বিক্ষোভ করেন তাঁরা। এ সময় পার্কের বাইরে থেকে কর্মীরা ভেতরে প্রবেশ করতে চাইলে কর্তৃপক্ষ প্রধান ফটক বন্ধ করে দিলে ভাঙচুরের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে