চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলীতে হাতির দুটি দাঁতসহ দুজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার কর্ণফুলী মইজ্জারটেক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে গোয়েন্দা পুলিশ বন্দর জোনের একটি টিম। একই সঙ্গে দাঁত দুটিও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন— জানে আলম (৩৮) ও আমিন উল্লাহ (৫৮)। এই দুজনকে একটি পাচারকারী দলের সদস্য হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা বলেন, বাঁশখালী ও সাতকানিয়ার গহিন অরণ্য থেকে হাতির দাঁত সংগ্রহ করে পাচার করছিল পাচার চক্রের দুই সদস্য। গোপন তথ্যের ভিত্তিতে মইজ্জারটেকে চেকপোস্ট বসিয়ে তাঁদের আটক করা হয়। আটক পাচারকারীদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে।

নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
২ মিনিট আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
৭ মিনিট আগে
সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
১৮ মিনিট আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
৩১ মিনিট আগে