
চট্টগ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. নাজিম উদ্দিন (৫০) নামের পুলিশের এক সার্জেন্টকে (সাময়িক বরখাস্ত) এক বছরের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ সোমবার (২০ এপ্রিল) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোস্তাক আহমেদ এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত পুলিশ সদস্য নাজিম উদ্দিন চট্টগ্রামের পটিয়া উপজেলার তেকাটা গ্রামের মৃত খায়ের আহম্মেদের ছেলে।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আলমগীর মোহাম্মদ ইউনুছ বলেন, যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশের সার্জেন্ট (সাময়িক বরখাস্ত) মো. নাজিম উদ্দিনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আলমগীর মোহাম্মদ ইউনুছ বলেন, রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনাল আপিলের শর্তে আসামিকে জামিন দিয়েছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, একটি ফ্ল্যাট কেনার জন্য স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন নাজিম উদ্দিন। এ টাকা আনতে চাপ দিয়ে তিনি দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালান। ২০২০ সালের মার্চ ও জুন মাসে একাধিকবার নির্যাতনের ঘটনা ঘটে। সর্বশেষ ২০২০ সালের ১৪ জুন সন্ধ্যায় টাকা না দেওয়ায় মারধর ও গলা চেপে হত্যার চেষ্টা করা হয়।
এ সময় সন্তানসহ আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে। পরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনার পর আদালতে মামলার আবেদন করা হলে নগরীর কোতোয়ালি থানায় মামলা রেকর্ড করার আদেশ দেন। ২০২০ সালের ১৭ আগস্ট থানায় মামলা রেকর্ড করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হলে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে অভিযুক্ত পুলিশ সদস্যের বিচার শুরু হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে