
চট্টগ্রাম নগরীর একটি অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় বিলাসবহুল একটি প্রাইভেট কার থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা বড়ি জব্দ করেছে পুলিশ। তবে তল্লাশির আগে কারটি ফেলে পালিয়ে যান চালক। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে নগরীর কোতোয়ালি থানার মেরিনার্স রোডে এই ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, প্রাইভেট কারটি শাহ আমানত সেতু এলাকা থেকে কোতোয়ালির দিকে যাওয়ার পথে চেকপোস্টের মুখে পড়ে। চালক চেকপোস্টের কাছাকাছি এসে গাড়ি থামিয়ে পালিয়ে যান। পরে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ১০ প্যাকেটে ১ লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।’
ওসি বলেন, ‘চালক পালিয়ে গেলেও কারের মধ্যে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। সেটা ধরে তদন্ত শুরু হয়েছে। আর কারটি কক্সবাজার থেকে এসেছে বলে আমরা তথ্য পেয়েছি। এ ব্যাপারে তদন্ত চলছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে