
চট্টগাম নগরের ইপিজেড এলাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) ভুক্তভোগী তরুণী ইপিজেড থানায় এই অভিযোগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে একই থানাধীন ব্যারিস্টার কলেজ এলাকা থেকে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, এই ঘটনায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার তরুণী একটি পোশাক কারখানায় কর্মরত। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আপ্রুমং মারমা, থুয়াইচিং মারমা, ওথাইইনু মারমা ও উক্রাজাই মারমা।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, ১৯ এপ্রিল রাত পৌনে ১২টা নাগাদ উক্রাজাই মারমা নামের এক নারীর সহায়তায় ভুক্তভোগী তরুণীকে একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে অন্য তিন আসামি ভুক্তভোগীকে আপত্তিকর কথা বলে এবং অনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ প্রয়োগ করে। একপর্যায়ে তাঁরা তাঁকে ধর্ষণ করেন। ধর্ষণের ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিরা বাসা ছেড়ে আত্মগোপনে চলে যান। পরে শুক্রবার ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে