চট্টগ্রাম নগরের সিআরবির গোয়ালপাড়ায় যেখানে হাসপাতাল নির্মাণ হওয়ার কথা, সেখানে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে। এ সময় ৫৬৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে। আজ সোমবার সকাল থেকে গোয়ালপাড়ার তুলাতলী এলাকায় এই উচ্ছেদ অভিযান চালায় রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ।
রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের তথ্যমতে, সোমবার প্রায় এক দশমিক ৫৩ শতাংশ জায়গা উদ্ধার করা হয়। এ সময় ৬৫০ জন অবৈধ দখলদারকে সরিয়ে উচ্ছেদ করা হয় ৫৬৫টি অবৈধ স্থাপনা। উচ্ছেদের মধ্যে আছে সেমিপাকা ও টিনশেড ঘর। রয়েছে দোকানপাটও।
গতকাল রোববারও এক দশমিক ৭৭ শতাংশ জায়গা উদ্ধার করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় ৮৩৭ টি।
গত বছর সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিষয়টি জানাজানি হওয়ার পর চট্টগ্রামের মানুষ এর প্রতিবাদ জানায়। প্রায় এক বছর বিভিন্ন ব্যানারে হাসপাতালের বিরুদ্ধে আন্দোলন করছেন তাঁরা। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) বেসরকারি প্রতিষ্ঠান মেসার্স ইউনাইটেড এন্টারপ্রাইজ হাসপাতালটি নির্মাণ করছে। প্রথমে বর্তমানে রেলওয়ে হাসপাতালের পাশে হাসপাতালটি নির্মাণ হওয়ার কথা থাকলেও, প্রতিবাদের মুখে স্থান পরিবর্তন করতে বাধ্য হয় রেলওয়ে।
এখন গোয়ালপাড়া-তুলাতলী এলাকায় হাসপাতালটি নির্মাণ হবে বলে জানিয়েছে রেলওয়ে। সেখানে তিন একর জায়গাজুড়ে বহু বছর ধরে অবৈধভাবে বসবাস করছে দখলদাররা। সেখানে স্থাপনার সংখ্যা ৩ হাজারের বেশি। সাবলাইন টেনে রেলওয়ের বিদ্যুৎ ব্যবহার করায় মাসে কয়েক লাখ টাকা গচ্চা যাচ্ছে রেলওয়ের।
বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘গোয়ালপাড়ার তুলাতলী এলাকায় সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ওইখানে আর উচ্ছেদ হবে না। পরে অন্য জায়গায় উচ্ছেদ করা হবে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৪ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে