
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে এক মারমা যুবককে গুলি করে খুন করেছে সন্ত্রাসীরা। আজ শুক্রবার (২০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের খাইন্দারকুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শিবুউ মারমা (৩৮)। তিনি সরফভাটা ইউনিয়নের বড়খোলাপাড়া এলাকার চিংচালা মারমার ছেলে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার স্ত্রীসহ চন্দ্রঘোনা রাইখালী এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে যান শিবুউ মারমা। স্ত্রীকে বাপের বাড়ি রেখে আজ নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। ফেরার পথে সরফভাটা খাইন্দারকুল এলাকায় এলে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের বুকের কাছে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক তা জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি ওসি।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে