
চট্টগ্রামের চন্দনাইশে ট্রেনে কাটা পড়ে আজিজুল হক ওরফে নয়ন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের পটিয়া-চন্দনাইশ সীমান্তের কাঞ্চনাবাদ ইউনিয়নের উত্তর মুরাদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নয়ন পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের খলিল সওদাগরের বাড়ির আবুল কাসেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নয়ন সৌদি আরবে ছিলেন। সেখানে থাকার সময় তিনি নেশাগ্রস্ত হয়ে পড়েন। প্রায় ছয় মাস আগে দেশে ফিরে আসার পর পরিবার তাঁকে রিহ্যাব সেন্টারে ভর্তি করে। তিন মাস আগে বিয়ে করেন তিনি। তবে তিনি উচ্ছৃঙ্খল জীবন যাপন করতেন। সম্প্রতি তাঁর মা-বাবা চট্টগ্রাম শহরে চলে গেলে নয়ন বাড়ির সব আসবাবপত্র বিক্রি করে দেন। গতকাল রোববার রাতে নিজ ঘরে আগুন দিয়ে পালিয়ে যান তিনি। আজ সকালে খরনা রেলস্টেশনে খবর আসে, চন্দনাইশের কাঞ্চনাবাদ উত্তর মুরাদাবাদ রেলবিট এলাকায় ট্রেনে কাটা পড়ে তিনি মারা গেছেন।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বিকাশ বড়ুয়া বলেন, সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নয়ন নিহত হন। মরদেহের ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা নিশ্চিত করা যাবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে