
ভূমিকম্পের সময় কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) কর্মরত নারী শ্রমিকেরা তাড়াহুড়ো করে বের হওয়ার সময় অন্তত ৮০ জন অচেতন হয়ে পড়েছেন। হুড়োহুড়ির সময় আহত হন আরও ৫ জন। ঘটনাস্থলেই বেপজা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় ৫০ জন নারী কর্মী। অতিরিক্ত আতঙ্কে অসুস্থ হয়ে পড়া আরও ৩০ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। কুমিল্লা ইপিজেডের ভবনগুলোতে দুলুনি অনুভূত হতেই নারী কর্মীরা আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন।
কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভূমিকম্প শুরু হতেই দুটি কোম্পানির নারী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ির মধ্যে অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। তবে গুরুতর কেউ আহত হননি। সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় পাঠানো হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ বলেন, ‘হাসপাতালে অন্তত ৩০ নারী কর্মীকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তাঁদের বেশির ভাগই আতঙ্ক ও শ্বাসকষ্টে ভুগছিলেন।’
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা ইপিজেডের ভবনগুলোতে দুলুনি অনুভূত হতেই নারী কর্মীরা আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন। অনেকেই দৌড়ে বের হতে গিয়ে পড়ে গিয়ে আঘাত পান। কেউ কেউ ভয়ে অজ্ঞান হয়ে অফিসের মেঝেতে পড়ে যান। পরে আহতদের উদ্ধার করে ইপিজেডের বেপজা হাসপাতাল এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ভূমিকম্পে কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। একই উপজেলার আরও একটি ভবনে ফাটল দেখা গেছে। ভূমিকম্পের পর পুরো কুমিল্লা নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২০ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩২ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৩৮ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে