
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নে এলজিইডির একটি সড়কের পাশে থাকা প্রায় ৪০টি ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ কেটে বিক্রি করেছেন এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অভিযুক্ত শিক্ষক মো. হারুন উর রশীদ উপজেলার পশ্চিম ইদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয়দের অভিযোগ, গাছগুলো সরকারি সড়কের হলেও শিক্ষক ব্যক্তি মালিকানার দাবি করে সেগুলো বিক্রি করেছেন।
গত শুক্র ও শনিবার গাছ কাটার এই ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গাছগুলো একজন কাঠ ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের বিনিময়ে বিক্রি করে দেন শিক্ষক। পরে টাকাগুলো তিনি ছয় ভাই-বোনের মধ্যে ভাগ করে দেন।
প্রধান শিক্ষক মো. হারুন উর রশীদ বলেন, ‘সড়কটির পাশে আমার পৈতৃক জমি রয়েছে। গাছগুলো আমার পরিবার রোপণ করেছে। আশপাশের অনেকেই এ ধরনের গাছ কেটেছেন। তারাও কোনো অনুমতি নেয়নি। আমি “মৌখিক” বন বিভাগের লোকজনকে অবহিত করলেও কাগজে-কলমে অনুমতি লাগবে সেটি বুঝিনি। সেটা আমার অপরাধ হয়েছে।’
তবে বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, ‘সরকারি সড়কের গাছ কাটতে হলে বন বিভাগের অনুমতি লাগে। এখানে সেটি মানা হয়নি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসান মুরাদ চৌধুরী বলেন, ‘একজন শিক্ষক হয়ে এমন কাজ করা অনুচিত।’
উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ বলেন, ‘সরকারি সড়কের গাছ ব্যক্তি পর্যায়ে কাটার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘ঘটনাটি আমাদের জানা ছিল না। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩২ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
৪৩ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে