
কুমিল্লার তিন উপজেলায় পৃথক স্থান থেকে বিমাকর্মীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে লাকসামের ড্রিম হোটেল থেকে বিমাকর্মীর মরদেহ এবং গতকাল রোববার রাতে সদর দক্ষিণ ও মনোহরগঞ্জ উপজেলায় আরও দুইটি মরদেহ উদ্ধার করা হয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মুহাম্মদ আলতাফ হোসেন লক্ষ্মীপুর উপজেলার দহশালা শাকচর গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে। তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি প্রগতি ইনস্যুরেন্সের রায়পুর শাখার ইনচার্জ ও হিসাবরক্ষক হিসেবে চাকরি করতেন। তাঁর বাড়ি লক্ষ্মীপুরে সদর উপজেলার ষোলনল শাকচর গ্ৰামে।
অপরজন হলেন মনোহরগঞ্জ উপজেলার বান্দুয়াইন পূর্বপাড়ার মৃত আইয়ুব আলীর স্ত্রী কমলা বেগম (৫০)। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে বান্দুইয়ান গ্রামের সড়কের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
অপরজন অজ্ঞাতনামা পুরুষ। আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশের একটি খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, নিহতের শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, কুমিল্লার লাকসাম উপজেলার হোটেল ড্রিমল্যান্ড থেকে আলতাফ হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের পর তার পরিবারকে জানানো হয়েছে। এখনো জানা যায়নি তিনি এখানে কীভাবে আসলেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারব।
নিহত বিমা কর্মী আলতাফ হোসেনের চাচাতো ভাই নুরুজ্জামান বলেন, গেল ২৫ জানুয়ারি অফিস থেকে আলতাফ হোসেন বের হয়। পরে বাসায় ফেরত আসেননি। দুই দিন নিখোঁজ ছিলেন। আজ মরদেহ উদ্ধার করা হয়।
মনোহরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইমন হোসেন জানান, ৯৯৯-এ ফোন পেয়ে রোববার দিবাগত রাতে মনোহরগঞ্জের বান্দুয়াইন গ্রামের সড়কের পাশ থেকে কমলা বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে