
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে এলাকাবাসী স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে একটি বাঁশের সাঁকো তৈরি করেছেন। গতকাল শুক্রবার কাজ শুরু করে গতকাল শনিবার ৪ নম্বর ওয়ার্ডের হাফছড়ি মুখপাড়ায় নারানগিরি খালের ওপরে বাঁশের সাঁকোটির নির্মাণকাজ শেষ হয়।
স্থানীয় বাসিন্দা সাইমং মারমা, উসুইমং মারমা, সানুমং মারমা ও কুশিরাম তঞ্চঙ্গ্যাসহ আরও কয়েকজন জানান, প্রতিবছর বর্ষা মৌসুম এলে উজান থেকে নেমে আসা ঢলে এই বাঁশের সাঁকো ভেসে যায়। সপ্তাহখানেক আগে পাহাড়ি ঢলে সাঁকোটি পানির স্রোতে ভেসে যায়। তাই তাঁরা ২৫ জন এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে এবং নিজেদের অর্থে এখানে নতুন একটি সাঁকো তৈরি করেছেন। এখানে একটা স্থায়ী সেতু তৈরির দাবি জানান তাঁরা।
২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান এনামুল হক বলেন, হাফছড়ি মুখপাড়ায় নারানগিরি খালের ওপর বাঁশের সাঁকোটি ব্যবহার করে প্রতিদিন গড়ে ২০০ মানুষ ওয়েব্রে পাড়া, হাফছড়ি ভিতরপাড়া, হাফছড়ি যৌথ খামার, চিৎমরম পুনর্বাসন পাড়ায় যাতায়াত করে। কিন্তু ঢলে ভেসে যাওয়ায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে একটি নতুন সাঁকো নির্মাণ করেছেন।
২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা বলেন, বর্ষা মৌসুমে নারানগিরি খালের ঢলে বাঁশের সাঁকো ভেঙে যায়। এখানে একটি পাকা সেতু করা হলে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হবে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২০ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে