
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে পাহাড় কাটা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।
আজ বুধবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় বিক্ষুব্ধ এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে এলাকার বিভিন্ন বয়সী হাজারো নারী-পুরুষ অংশ নেয় মানববন্ধন কর্মসূচিতে।
স্থানীয় মো. রমজান আলী মেম্বারের সভাপতিত্বে এবং মো. শহীদুল ইসলাম শহিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ভাটিয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ নুরুল আনোয়ার, বিএনপি নেতা খোরশেদ আলম মেম্বার, সোলাইমান রাজ, হেলাল উদ্দিন বাবর, মাওলানা মো. ইসমাইল, কোরবান আলী শাহেদ, মো. ফিরোজ আলম, মো. কায়সার আলম, মাসুদ পারভেজ, লিয়াকত আলী চৌধুরী, নাছির সওদাগর, মো. সোলায়মান, মো. আলমগীর ওয়াসিম, শাওন, আসিফ, জাবেদ, মশিউদদৌলা, ইয়াছিন, ইলিয়াস, সুজন, হানিফ মাঝিসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, ভাটিয়ারিতে মীর গ্রুপ নামক একটি ইটভাটা ইট তৈরির জন্য অব্যাহত পাহাড় কেটে সাবাড় করছে। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে বিপন্ন হচ্ছে প্রাণিকুলও।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে